• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গভীর রাতে পাহারাদারকে বেঁধে রেখে পালাল ডাকাত দল 

     swadhinshomoy 
    16th Feb 2026 1:17 pm  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী প্রতিনিধি:মোঃ মোকলেছুর রহমান (বাবু)
    নীলফামারীর একটি স্থানীয় কানিয়াল খাতা গাবতলা বাজারে গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গতরাত আনুমানিক চারটায় সময় গাবতলা বাজারের পাহারাদার আমিনুর রহমান-হূচা (৫৫)কে একটি গাছের সাথে বেঁধে রেখে যায় একদল দুর্বৃত্ত।
    স্থানীয় সূত্রে জানা যায়, একদল ডাকাত বাজারে প্রবেশ করে পাহারাদার আমিনুর রহমান হুচা কে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তবে আশ্চর্যজনকভাবে এলাকাবাসী টের পেলে তারা কোনো ধরনের ডাকাতি না করেই ঘটনাস্থলে তাদের ব্যবহৃত সরঞ্জাম—চাকু, পেট্রোল ও তালা ভাঙার বিভিন্ন উপকরণ—ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
    ভোরের দিকে গঙ্গানির আওয়াজ শুনে বাজার সংলগ্ন এক মহিলা বিষয়টি টের পান এবং পাশের আরও দুইজনকে ডাক দেন। পরে তারা এসে আমিনুর রহমান হুচাকে গাছের সাথে বাঁধা অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
    এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়েও সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা।এভাবে সমাজের চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক সাম্রাজ্য বেড়ে চলেছে। সমাজে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করতেছে।
    উল্লেখ্য, এর আগেও একই বাজারে একাধিকবার চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তিতে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।
    এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি বাজারে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728