• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নীলফামারীতে পুলিশ পরিদর্শক এ কে এম শরিফুল আলমের অবসরজনিত বিদায় সংবর্ধনা 

     swadhinshomoy 
    16th Feb 2026 1:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী প্রতিনিধি, মোঃ মোকলেছুর রহমান (বাবু)
    ১৫ ফেব্রুয়ারি ২০২৬ নীলফামারীতে অবসরজনিত বিদায় সংবর্ধনা পেয়েছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও ইনচার্জ, পুলিশ কন্ট্রোল রুম জনাব এ কে এম শরিফুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। তিনি বিদায়ী কর্মকর্তার দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, দায়িত্ব পালনে তিনি সর্বদা আন্তরিক ও সৎ ছিলেন।
    এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। বিদায়ী কর্মকর্তা জনাব এ কে এম শরিফুল আলম তাঁর বক্তব্যে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।
    অনুষ্ঠানের শেষে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় নীলফামারী জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728