পঞ্চগড় প্রতিনিধি.
পুলিশ সুপার পঞ্চগড় মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড় এর এস আই আবু হোসেন এর নেতৃত্বে এ এস আই আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সমন্বয়ে একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানাধীন পৌরসভার আনসার ভিডিপি অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে রাত্রি গভীর রাতে ৩০০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ০৩ টি মোবাইল ফোন, ০১ টি মোটর সাইকেল সহ ১.মোঃ সালমান হোসেন সোহাগ (২৫) পিতা-মৃত আবুল হোসেন, গ্রাম পূর্ব ভাউলা গঞ্জ ,থানা দেবিগঞ্জ, পঞ্চগড় ২.মোঃ সাগর ইসলাম (২০), পিতা মনোয়ার হোসেন, গ্রাম- উপেন চৌকি ভাজনী, থানা দেবিগঞ্জ, ৩. মোঃ রাকিব হোসেন (২১) পিতা,হাতেম আলী গ্রাম-মহিষ বাতান, থানা বোদা, সর্ব জেলা পঞ্চগড়দেরকে গ্রেফতার করা হয়।

