• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাঠের লড়াই শেষ এখন সময় মানুষের জন্য কাজ করার — এমপি মিয়া নুরুউদ্দিন আহাম্মেদ অপু 

     swadhinshomoy 
    16th Feb 2026 2:09 pm  |  অনলাইন সংস্করণ Print

    শফিকুল ইসলাম সোহেল
    শরীয়তপুর

    শরীয়তপুর-৩ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, নির্বাচনের মাঠের লড়াই শেষ। এখন সময় ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার। গতকাল সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
    নুরুদ্দিন অপু লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এই বিজয় কোনো ব্যক্তি বা দলের একক সাফল্য নয়। এটি গণতন্ত্রকামী সাধারণ মানুষের বিজয়। দীর্ঘদিন পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। সেই অধিকার রক্ষার ফল হিসেবেই এই বিজয় এসেছে।’ পোস্টে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন তিনি। তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের দূরদর্শী নেতৃত্ব এবং সুদৃঢ় দিকনির্দেশনায় বিএনপি আজ সংগঠিত ও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।
    তিনি জানিয়েছেন, দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব শরীয়তপুর গড়তে চান। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
    আগামী পাঁচ বছর জনগণের সেবক হিসেবে পাশে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি লিখেছেন, শরীয়তপুরকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করতে সবার দোয়া ও সহযোগিতা চাই। নুরুদ্দিন অপু নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলামকেও ধন্যবাদ জানিয়েছেন

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728