সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
দৈনিক স্বাধীন সময়
পেশা গত দিক থেকে সম্মান জনক যতগুলো পেশা আমরা দেখি তার মধ্যে অন্যতম উল্ল্যেখযোগ্য পেশা সাংবাদিকতা। ব্যাক্তি কে জানা সমাজ কে জানা দেশকে জানা সর্বোপরি বিশ্বকে জানা এবং জানানোর এক মহত পেশা সাংবাদিকতা। যে বা যারা এই সাংবাদিকতা পেশাকে বেছে নিয়েছে দুনিয়া সম্পর্কে তার জানার আগ্রহ প্রবল তা না হলে সাংবাদিক হওয়া যায় না । নিজকে জানানোর এবং প্রকাশ করার সাংবাদিকতা পেশার চেয়ে অন্য কোন পবিত্র পেশা আছে বলে আমার মনে হয় না। প্রতিভা বিকাশের মেধা যাচাইয়ের এবং সাহসীকতা প্রকাশের সমন্নয়ে একজন সাংবাদিক। সাংবাদিকতা পেশা খুবই ঝুঁকিপূর্ণ তবে স্বচ্ছতা আবশ্যক। পাঠকের চাহিদা অনুযায়ী বস্তুনিষ্ঠ সত্য কথা মানুষের মাঝে তুলে ধরতে চুল পরিমান পিছপা না হওয়া আবশ্যক। কখনো কোনো সরকার আমলা কোনো দলের নেতাকর্মীদের সামনে তাদের বিষয়ে জানতে চাওয়া পরিষ্কার করে প্রশ্ন করতে দ্বিধাবোধ না করে ভয় কে জয়ী করতে হবে। আপনাদের জানার জন্য জানাচ্ছি রাশিয়ার বিখ্যাত সাংবাদিক মার্টিন বার রাশিয়ার ঝুঁকি পূর্ণ রাজনৈতিক খবর প্রকাশ করতেন। মার্গারেট পেন্ডার আফ্রিকার সংঘাত পূর্ণ অঞ্চলের খবর পরিবেশন করে ঝুঁকি নিয়েছেন। চাটুকারিতা আসলে সাংবাদিকতা না কোনো একটি দল বা গোষ্ঠীর অনুগত হয়ে কাজ করা।

