• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাইবান্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, আটক ২ আ’লীগ নেতা 

     swadhinshomoy 
    22nd Feb 2026 1:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎গাইবান্ধা প্রতিনিধি মোঃ মোনারুল ইসলাম
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রভাতে গাইবান্ধা পৌর পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
    ‎শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ১২ থেকে ১৪ জনের একটি দল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসে। শ্রদ্ধা নিবেদন শেষে তারা হঠাৎ করেই ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে একটি সংক্ষিপ্ত মিছিল বের করে। এতে তাৎক্ষণিকভাবে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
    ‎পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন,গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমারুল ইসলাম শাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। মিছিলে অংশ নেওয়া অন্যরা ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়।
    ‎গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের প্রেক্ষাপটে তাদের আটক করা হয়েছে। পলাতকদের শনাক্ত ও আইনি প্রক্রিয়ার আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
    ‎উল্লেখ্য, মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছরের ন্যায় এদিন সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে। এরই মধ্যে আকস্মিক এ ঘটনাকে ঘিরে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728