শনিবার (২১/০২/২৬ইং) মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে যোগ দেন মাদারীপুর-৩ আসনের এমপি জনাব আনিসুর রহমান তালুকদার খোকন।
উজ্জ্বল চন্দ্র মন্ডল
জেলা প্রতিনিধি, মাদারীপুর।
কালকিনি উপজেলা সদরে অবস্থিত ঐতিহাসিক কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মতবিনিময় সভার আয়োজন করে কালকিনি উপজেলা ও পৌর বিএনপি।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনিসুর রহমান তালুকদার খোকন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফ-উল-আরেফিন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ ও সরকারি কর্মকর্তা সহ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মতবিনিময় সভায় উল্লেখযোগ্য অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন” এ মাদারীপুর-৩ আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী হতে এমপি প্রার্থী জনাব রফিকুল ইসলাম। যা উপস্থিত সকলের নিকট দৃষ্টিনন্দন বলে বিবেচিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে জনাব আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, কালকিনির উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করে যেতে হবে। সকলকে সাথে নিয়েই কালকিনিকে একটি আধুনিক উপজেলায় রুপান্তর করবেন বলেও জানান তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর প্রার্থী জনাব রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, কালকিনিবাসীর কল্যাণে নির্বাচিত প্রতিনিধির পাশে থাকবেন ও সহযোগিতা করবেন।
দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথিরা একসাথে ইফতার করেন। ইফতার শেষে বিদ্যালয় মাঠেই মাগরিবের নামাজ আদায় করেন সকলে।

