নওগাঁ জেলা প্রতিনিধি,
মোঃ মাহফুজুল ইসলাম
দৈনিক স্বাধীন সময়।
নওগাঁর পত্নীতলা উপজেলার ত্রিমুহিনি নামক স্থান এর দক্ষিণ পার্শ্ববর্তী এলাকা লেলুকাবাড়ীতে ছোট যমুনা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তলোন করে ইটভাটায় সংরক্ষণ ও বিক্রি করছেন পত্নীতলা উপজেলার মোঃ আকতার হোসেন। এরকম কাজে তার কাছে প্রশাসনের কোনরকম অনুমতি নেই। তবুও প্রভাব খাটিয়ে একের পর এক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তলোন করেই চলেছেন। রাতেরবেলা ভিকো দিয়ে বালু কেটে জমিয়ে রেখে দিনেরবেলায় সেগুলো ভাটায় ও বিভিন্ন জায়গায় বিক্রি করছেন তিনি। ফলে পার্শবর্তী আবাদী ফসলসহ জমিগুলো অচাষযোগ্য হয়ে পড়ছে। পার্শবর্তী জমির মালিকগণ কান্নায় ভেঙে পড়ছেন। তারা প্রশাসনকে জানিয়েছেন বিষয়টি তবুও প্রশাসন কোনরকম আইনি ব্যবস্থা গ্রহণ করেননি বলে দাবি কৃষকদের। এলাকাবাসীও এই বিষয়ে খিপ্ত। দ্রুত এই বিষয়টি আইনের আওতায় না আনলে এরকম অবৈধ কাজ চলতে থাকলে ফসলি জমি বিলুপ্ত হয়ে নদীতে চলে জাবে।

