• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সুন্দরগঞ্জে দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    23rd Feb 2026 3:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মহিবুল্লাহ মেহেদী
    গাইবান্ধা, জেলা প্রতিনিধি

    সোমবার (২৩/০২/২০২৬) খ্রিঃ তারিখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মাজেদুর রহমান।

    সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুন্দরগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনের আহ্বান জানান।

    এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মতামত প্রদান করেন। সভায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

    উপস্থিত দপ্তর প্রধানরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যের দিকনির্দেশনায় সুন্দরগঞ্জের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728