সঞ্জয় কান্তশীল কালিগঞ্জ গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন (এমপি)। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তব্য রাখেন, ডিজিএম পল্লী বিদ্যুৎ মো. আক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিঞা, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, বাহাদুরশাদী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ, কালিগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যাপক মাহমুদুল হাসান প্রমূখ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, সমবায় অফিসার মো.আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মোস্তাফিজুর রহমান, জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম, মোক্তারপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আইয়ুব বাগমার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নায়েবুর রহমান মাসুদ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমানে কালীগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন কালীগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজী, অনিয়ম, দূর্ণীতি, মাদক নির্মূল, অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। যানজট নিরসন, অবৈধ ভাবে মাটিকাটা রোধ, বাজার মনিটরিং ও শিক্ষার পরিবেশ সহ বিভিন্ন সমস্যা নিয়ে যথা সম্ভব পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা, দলনিরপেক্ষতা এবং প্রশাসনিক কর্মকান্ড স্বাচ্ছন্দে পরিচালনা করার জন্য কালীগঞ্জে অনুকূল পরিবেশ রয়েছে।

