নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বিয়ে বাড়ি থেকে এক তরুণীকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।২১ ফেব্রুয়ারী শনিবার রাতে উপজেলার ভাবিচা জাবড়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
দায়ের করা মামলা সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি শুক্রবার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান হয়। পরদিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে নিয়ে যাওয়ার জন্য আত্মীয় স্বজনরা ওই বিয়ে বাড়ি যায়। রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে অভিযুক্তদের মধ্যে একজন কৌশলে এক তরুণীকে বিয়ে বাড়ির বাইরে ডেকে নেয় এবং তাকে স্থানীয় এক খলিয়ানে নিয়ে গিয়ে অভিযুক্ত ওই তিনজন তাকে গণধর্ষণ করে। এক পর্যায়ে তরুণী ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে তার স্বজনদের বিষয়টি জানায়। এসময় দ্রুত স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর নিকট আত্মীয় থানায় অভিযোগ দেয়। পুলিশ এ গণধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ভুক্তভোগীর মাসি শ্রীমতি আরতী মুর্মু নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ইতোমধ্যে এ মামলায় অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

