• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভোক্তা অধিকারের অভিযানে বাধা প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন 

     swadhinshomoy 
    23rd Feb 2026 3:07 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ খোরশেদ আলম রাজ

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে রাজশাহীর ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা জানান, রমজান মাসে অন্যান্য দেশে নিত্যপণ্যসহ সবকিছুর দাম কমে গেলেও বাংলাদেশে দাম বাড়তেই থাকে। ফলে এই মাসটা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে চলে যায়।তারা আরও জানান, এইসব অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ভাঙ্গতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালায় তখন তাদের নানান ভাবে হয়রানি করা হয়।এসময় যারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি জানান তারা।পাশাপাশি পুরো রমজান মাসজুড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযান চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728