ফারুক,মনিরামপুর উপজেলা, যশোর। ২৩/২/২৬
সদ্য সমাপ্ত সংসদীয় আসন ৮৯ যশোর -৫ এর নব নিযুক্ত সংসদ সদস্য এ্যাডঃ গাজী এনামুল হক কে মনিরামপুর পৌরসভার ৫, ৬,৯ নং ওয়ার্ডের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা জানানো হয়,সাধারণ জনগণের ভালবাসায় সিক্ত হয়ে জনগনের কাঁধে কাঁধ মিলিয়ে একটা আধুনিক এবং নাগরিক সুবিধা সম্বলিত পৌরসভা গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।অবহেলিত এবং মাদক মুক্ত একটি পৌরসভা গড়তে তিনি সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন। ৬ নং ওয়ার্ডের একজন কৃষকের ভুট্টা ক্ষেত প্রতিপক্ষের ন্যাক্কার জনক ক্ষতি সাধনের কারণ জানতে চেয়ে সমবেদনা প্রকাশ করে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬ নং ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি হাকীম বেলাল এর সঞ্চালনায় জুড়ানপুর পথসভায় বক্তৃতা কালে সংসদ সদস্য মহোদয় বলেন পৌরসভার বরাদ্দকৃত প্রতিটি প্রকল্পের কাজ যাতে বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলের মত লুটপাট না হয় সেব্যাপারে তিনি আশ্বাস প্রদান করেন। সাথে সাথে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষার পরিকল্পনা গ্রহণের কথা জানান।৬ ও ৯ নং ওয়ার্ডের পক্ষ থেকে সংসদ সদস্য কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

