• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঠাকুরগাঁওয়ে কর্নেট সাংস্কৃতিক সংসদের ৪৪তম বর্ষে পদার্পনে তিন ব্যাপি নানা আয়োজনে উদযাপিত 

     swadhinshomoy 
    24th Feb 2026 3:56 pm  |  অনলাইন সংস্করণ Print

    মজিদ ​ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
    ​ঠাকুরগাঁও জেলার সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পথিকৃৎ সংগঠন ‘কর্নেট সাংস্কৃতিক সংসদ’ গত ২১ শে ফেব্রুয়ারী গৌরবময় ৪৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংগঠনটির ৩ দিন ব্যপি অনুষ্ঠানে ২১ শে ফেব্রুয়ারী শহিদ মিনারে পূস্পাতব অর্পন ২২ ফেব্রুয়ারী বিকালে টি,এফ,সি চাইনিজ রেস্তোরাঁয় আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ২৩ ফেব্রুয়ারী বিশেষ চাহিদা সম্পন্ন ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরন।
    আলোচনা সভায় কর্নেট সাংস্কৃতিক সংসদ এর ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম সিদ্দিক বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রবার চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বি এনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা কর্নেট সাংস্কৃতিক সংসদ এর উপদেষ্টা নূরকরিম,মোঃ হাসান মাহমুদ মামুন যুগ্ম সম্পাদক জেলা বি এন পি ঠাকুরগাঁও,মামুন উর রশিদ দপ্তর সম্পাদক জেলা বি এন পি ঠাকুরগাঁ জেলা যুবদল নেতা আহামেদুল্লাহ বাবু, এ্যড. জাহিদ ইকবাল, চন্দনা ঘোষ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর নেত্রীবৃন্দ।
    ​দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ঠাকুরগাঁওয়ের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে লালন করে আসা এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী শুভানুধ্যায়ীরা সমবেত হন।​আলোচনা সভায় বক্তারা কর্নেট সাংস্কৃতিক সংসদের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন এবং জেলার সাংস্কৃতিক আন্দোলনে সংগঠনটির অনবদ্য ভূমিকার প্রশংসা করেন।
    ​বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সংগঠনটির ৪৪ বছরে পদার্পণের শুভেচ্ছা বিনিময় করেন ​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারা কেবল বিনোদন নয়, বরং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। ​উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ঠাকুরগাঁওয়ের এই ঐতিহ্যবাহী সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রেখে শুদ্ধ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।সংগঠন টি সাংস্কৃতিক মিউজিয়াম তৈরির বিষয় কাজ করছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728