• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বগুড়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু 

     swadhinshomoy 
    25th Feb 2026 10:54 am  |  অনলাইন সংস্করণ Print

    শ্রী পবিত্র কুমার দাস, জেলা প্রতিনিধি বগুড়া।
    বগুড়ায় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে সামছুল হোসেন শুভ নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে শহরের সাবগ্রাম এলাকায় মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানে তার মৃত্যু হয়। স্বজন ও পরিবারের সদস্যরা অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কর্তৃপক্ষ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সারাদিন খাবার গ্রহণ না করার কারণে রক্তচাপ নেমে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, পরিবারের অভিযোগ তদন্ত করে দেখার জন্য লাশের ময়নাতদন্ত করা হবে।

    স্বজন এবং পরিবারের সদস্যদের অভিযোগ সামছুল হোসেন শুভর মানসিক সমস্যা ছিল। তার সুস্থতার জন্যই ওই কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসার নামে তাকে শারীরিক নির্যাতন করা হতো। নিহতের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে দাবি করে তারা অভিযোগ করেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

    তবে কর্তৃপক্ষ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সারাদিন খাবার গ্রহণ না করার কারণে রক্তচাপ নেমে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, পরিবারের অভিযোগ তদন্ত করে দেখার জন্য লাশের ময়নাতদন্ত করা হবে।

    মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান জানান, সামছুল হোসেন শুভ গাঁজা সেবন করতেন। তাকে সুস্থ করার জন্য স্বজনরা গত ১৩ ফেব্রুয়ারি ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করান। এরপর থেকে তিনি ওই কেন্দ্রের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি তিনি হঠাৎ খাওয়া-দাওয়া বন্ধ করে দেন। এরপর ওইদিন সন্ধ্যার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তার রক্তচাপ অনেক কমে গেছে। এরপর রাতেতাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

    পুলিশ কর্মকর্তারা বলছেন, ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আভ্যন্তরীন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে শুভ’র ওপর কোন নির্যাতন চালানো হয়নি। এমনকি তার শরীরে কোন আঘাতের চিহ্নও নেই। তার পরেও যেহেতু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সে কারণে লাশটি ময়নাতদন্ত করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728