• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    25th Feb 2026 1:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
    সাতক্ষীরার শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদের সহধর্মিণী ছিলেন।দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ এবং মরহুমার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা। অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, মরহুমা মমতাজ ওয়াহেদ ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন এবং শ্যামনগর একা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ছিলেন একজন দানশীল ও সমাজসেবী নারী। শ্যামনগরের অসহায়, গরিব ও দুঃখী মানুষের পাশে তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে পরিবারের পক্ষ থেকে মুরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রাথনা করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728