• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঠাকুরগাঁওয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ও এতিম শিশুদের নিয়ে কর্নেট সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

     swadhinshomoy 
    25th Feb 2026 1:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ॥

    ঠাকুরগাঁওয়ে বিশেষ চাহিদা সম্পন্ন,সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের নিয়ে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জেলার সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পথিকৃৎ সংগঠন কর্নেট সাংস্কৃতিক সংসদ। এ উপলক্ষে তিনদিন ব্যাপী বিশেষ কর্মসূচীর আয়োজন করেছে সংগঠনটি।

    সংগঠনটির আয়োজনে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মলানী এলাকার একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের ২ শতাধীক শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন কর্নেট সাংস্কৃতিক সংসদের সহ সভাপতি বেগম আনার কলি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম সহ প্রতিষ্ঠানটির শিক্ষক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা।
    এর আগে গত রোববার বিকেলে শহরের টিএফসি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্নেট সাংস্কৃতিক সংসদ এর ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম সিদ্দিক বাবুর সভাপতিতে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বি এনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

    কর্নেট সাংস্কৃতিক সংসদের সহ সভাপতি বেগম আনার কলি জানান, কর্নেট থেকে আমরা নানা সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে নানা কাজ করে আসছি। এবার আমরা বিশেষ চাহিদা সম্পন্ন, এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি। এসব শিশুদের নিয়ে আমাদের এ ধরনের কাজ চলমান থাকবে যা তাদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।

    উল্লেখ্য, ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ঠাকুরগাঁওয়ের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বিশেষ অবদান রাখছে সংগঠনটি। কেবল বিনোদন নয়, বরং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এবং তরুণ ও আগামী প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রেখে শুদ্ধ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে নিরলসভাবে কাজ করছে এটি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728