• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে ৬৪০০ বিলিয়ন ইউয়ান নতুন ঋণ দিয়েছে চীনা ব্যাংক 

     swadhinshomoy 
    26th Feb 2026 1:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    ২০২৫ সালে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় নতুন করে ৬৪০০ বিলিয়ন ইউয়ান ঋণ দিয়েছে চীনের আমদানি ও রপ্তানি ব্যাংক। গতকাল (মঙ্গলবার) ব্যাংকের একটি সূত্র এ তথ্য জানায়।

    সূত্র জানায়, উক্ত অর্থ প্রধানত আমদানি–রপ্তানি, অবকাঠামো, বিদেশি বিনিয়োগ ও উৎপাদন-ক্ষমতা সহযোগিতা, উন্নত উৎপাদনশিল্প, সবুজ উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়েছে।

    সূত্র আরও জানায়, বর্তমানে ব্যাংকটির ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ-সংক্রান্ত ঋণের মোট পরিমাণ ২ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, যা থেকে ১৩০টিরও বেশি অংশীদার দেশ উপকৃত হয়েছে। জানা গেছে, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সমর্থনে নিবেদিত একটি নীতিভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে চীনের আমদানি ও রপ্তানি ব্যাংক ‘যৌথ আলোচনা, যৌথ নির্মাণ ও যৌথ ভাগাভাগি’ নীতি অনুসরণ করে। ব্যাংকটি বড় প্রতীকী প্রকল্প এবং ‘ছোট কিন্তু সুন্দর’ জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে সমন্বিতভাবে সহায়তা করে আসছে।

    এ ছাড়া ব্যাংকটি বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প খাতে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার করছে এবং সবুজ উন্নয়ন, প্রযুক্তি ও স্বাস্থ্যসহ নতুন নতুন ক্ষেত্রে উদ্ভাবনী সহযোগিতা সম্প্রসারণ করছে, যাতে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ-সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে সহায়তা করা যায়।

    সূত্র: শিশির-আলিম-আনন্দী, চায়না মিডিয়া গ্রুপ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728