• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁর মান্দায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা 

     swadhinshomoy 
    26th Feb 2026 11:02 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ জালাল হোসেন
    উপজেলা প্রতিনিধিঃ

    নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা।

    মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
    জানা যায়,পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর বৈধ লাইসেন্স ছাড়াই মান্দা উপজেলায় দুটি ইটভাটা কার্যক্রম পরিচালনা করছে। এ অপরাধে মেসার্স ছবিরন ব্রিকসকে ১ লাখ ১০ হাজার টাকা এবং মেসার্স ছালেহা ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত।
    ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করে।

    অভিযান শেষে সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন,“পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। এসব ইটভাটা পরিবেশ,কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

    তিনি আরও জানান,পরিবেশ সংরক্ষণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সকলকে পরিবেশ আইন মেনে চলার আহ্বান জানান।

    পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728