• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অনুমোদনহীন কীট ও মেয়াদোত্তীর্ণ ঔষধে দুই প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা 

     swadhinshomoy 
    26th Feb 2026 1:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

    নরসিংদীর মনোহরদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন কীট ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ–বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনোহরদী সেন্ট্রাল হাসপাতাল–এ অভিযান চালিয়ে অনুমোদনহীন কীট ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় হাসপাতাল থেকে সংশ্লিষ্ট কীট জব্দ করা হয়।

    একই দিনে জনকল্যাণ মেডিকেল হল–এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ মেলে। একই আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেখান থেকেও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে।

    অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728