• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এমপি কামরুজ্জামান কামরুলের সঙ্গে মতবিনিময় সভা 

     swadhinshomoy 
    26th Feb 2026 11:07 am  |  অনলাইন সংস্করণ Print

    ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

    মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল–এর সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, মধ্যনগর এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়। তিনি প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন।

    মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং জনসেবাকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতের উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

    সভায় বক্তব্য রাখেন— মধ্যনগর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দীন শাহীন, জুলাই আন্দোলনের শহীদ আয়াতুল্লাহর পিতা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম মজনু, জেলা যুবদলের বন ও পরিবেশ সম্পাদক এম শহীদ মিয়া, কৃষি প্রতিনিধি এনামুল হক, বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মধ্যনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল ছাত্তার, চামরদানি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বিপ্লব চৌধুরী, উপজেলা যুবদল আহ্বায়ক গোলাম সাইফুল, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিনুসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728