• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাজীপুরে বকেয়া বেতন না দিয়েই কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন 

     swadhinshomoy 
    28th Feb 2026 3:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি :

    তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে শ্রমিকরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

    শনিবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন টঙ্গী পশ্চিম থানাধীন কাঠালদিয়া এলাকায় অবস্থিত আলট্রা ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেড কারখানার দেড় শতাধিক শ্রমিক।

    শ্রমিকদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তিন মাসের বকেয়া বেতন-ভাতা আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। বেতন না পেয়ে শ্রমিকদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। অনেকের ঘরে চুলা জ্বলছে না, শিশুদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, ঘরভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তারা।

    কারখানার শ্রমিক জাকির হোসেন বলেন, কর্তৃপক্ষ বারবার সময় নিয়ে শুধু আশ্বাসই দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এক টাকাও পরিশোধ করা হয়নি। কারখানা কবে চালু হবে, সে বিষয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। এতে শ্রমিকদের মধ্যে চরম অনিশ্চয়তা ও ক্ষোভ তৈরি হয়েছে।

    মানববন্ধন শেষে শ্রমিকরা কারখানার গেটে গিয়ে বিক্ষোভ করেন এবং দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও কারখানা পুনরায় চালুর নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728