• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাজীপুর শ্রীপুরে আগুনে পোড়া পৃথক দুই লাশ উদ্ধার, তদন্তে পুলিশ 

     swadhinshomoy 
    28th Feb 2026 3:59 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি :

    গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলায় নির্জন এলাকা থেকে আগুনে পোড়া দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক সময়ে উদ্ধার হওয়া মরদেহ দুটির একটি অজ্ঞাত যুবকের এবং অন্যটি নিখোঁজ এক মাদ্রাসা শিক্ষার্থীর।

    পুলিশ জানায়, সকালে তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় থেকে অজ্ঞাত যুবক ও দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

    নিহত মাদ্রাসা শিক্ষার্থীর নাম মাহাবুর ইসলাম রনি (১৪)। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে। রনি পরিবারের সাথে ভবানীপুর এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাদ্রাসা পড়ালেখা করতো। গতকাল সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল হতে আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের আনুমানিক বয়স ২০ বছর। ধারণা করা হচ্ছে যুবককে হত্যার পর মরদেহ গুম করতেই নির্জন গজারী বনের পাশে এনে তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে।

    তিনি আরো বলেন, মরদেহ পোড়াতে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের পাশপাশি ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম গ্রহণ করা হবে। থানায় মিসিং ডায়েরিগুলো পর্যবেক্ষণ করবো এবং পার্শ্ববর্তী থানাগুলোতে এ বয়সের কোনো লোক মিসিং আছে কিনা সেটা আমরা খবর নিয়ে দেখব।

    অপরদিকে, স্বজনদের বরাতে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) জানান, গতকাল (শুক্রবার) রাত ৯টার পর থেকে রনি নিখোঁজ ছিল। তার স্বজনেরা রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। সকালে স্থানীয়রা ভবানীপুরে আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে তার পরিবার গিয়ে মরদেহ শনাক্ত করে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728