নওগাঁ জেলা প্রতিনিধি,
মোঃ মাহফুজুল ইসলাম
দৈনিক স্বাধীন সময়।
নওগাঁর পত্নীতলায় চকদূর্গারাম গ্রামে একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আজিজুল হক (৫৫) নামের এক ব্যক্তির মৃ*ত্যু হয়েছে। মৃ*ত আজিজুল হক উপজেলার পত্নীতলা ইউনিয়নের চকদূর্গারাম গ্রামের আহম্মদ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়, তার ছেলের বৌ দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত গিয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের একটি টিম তাকে মৃ*ত অবস্থায় উদ্ধার করেন ।
পত্নীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত ইনচার্জ কবির হোসেন আকন্দ বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে পত্নীতলা ফায়ার সার্ভিস সদস্যদরা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে তাকে মৃ*ত অবস্থায় উদ্ধার করেন।

