• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্রীনগর বাঘড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, পলাতক ‘বিকাশ গ্যাং’ লিডার 

     swadhinshomoy 
    28th Feb 2026 3:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    মুন্সিগঞ্জ প্রতিনিধি শাহীন মিয়া

    মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে। তবে চিহ্নিত আসামিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
    সেনাবাহিনী সূত্র জানায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মাওয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে এ অভিযান চালানো হয়। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিকাশ গ্যাংয়ের লিডার হিসেবে পরিচিত, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও চিহ্নিত অস্ত্ররাধী বিকাশের বাড়িতে তল্লাশি চালায়।
    তল্লাশি শেষে একটি দেশীয় শুটার গান, চার রাউন্ড গুলি, ২২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
    উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক আইনগত প্রক্রিয়া গ্রহণের জন্য শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
    সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, নির্বাচনের পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, নাশকতা ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সন্দেহজনক যেকোনো তথ্য নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728