• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পত্নীতলায় আর্তমানবতার সেবায় ৫২ পরিবারের মুখে ফুটল হাসি 

     swadhinshomoy 
    28th Feb 2026 1:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল আজিজ

    পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো পত্নীতলা থানার ঘোষনগর ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামের সেবামূলক সংস্থা ‘গ্রামীণ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’। আজ শুক্রবার বিকেলে উত্তর দুর্গাপুর গ্রাম এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ৫২টি অসহায় ও বিধবা পরিবারের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
    সংস্থার পক্ষ থেকে বিতরণ করা প্রতিটি উপহার প্যাকেজে ছিল— মুরগির মাংস, সয়াবিন তেল, চিনি, মুড়ি, খেজুর, ছোলা এবং সেমাইসহ মোট ১০টি প্রয়োজনীয় নিত্যপণ্য। রমজানের এই সময়ে ইফতারের এমন সব আয়োজন একসাথে হাতে পেয়ে খুশিতে আত্মহারা সুবিধাভোগী পরিবারগুলো। তাদের চোখেমুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি।
    ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, ২০২১ সালের নভেম্বর মাস থেকে সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এই পথচলা শুরু হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি বিভিন্ন দুর্যোগে ও প্রয়োজনে গরীব-দুখিদের পাশে সর্বদা নিয়োজিত রয়েছে। কেবল ইফতার সামগ্রী বিতরণই নয়, আগামীতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ জনকল্যাণমূলক আরও বড় বড় প্রকল্প হাতে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। একইসাথে আর্তমানবতার এই সেবামূলক কাজকে আরও গতিশীল করতে সমাজের বিত্তবান মানুষদের এই সংস্থায় সাহায্য ও অনুদান প্রদানের জন্য আকুল আবেদন জানিয়েছেন তারা।
    নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজের প্রতিটি বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে এভাবে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে গ্রামীণ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তাদের বিশ্বাস, সবার সম্মিলিত প্রচেষ্টায় বদলে যাবে সমাজের দৃশ্যপট, দূর হবে মানুষের দুঃখ-দুর্দশা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728