• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধার 

     swadhinshomoy 
    14th Mar 2026 2:09 pm  |  অনলাইন সংস্করণ Print

    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

    কুষ্টিয়া সীমান্তে পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ট্যাবলেট, চকলেট বাজি, পাতার বিড়ি ও জিরা।

    শুক্রবার (১৩ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল মদ ও ২ হাজার ৭০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে একই দিন রাত ৮টা ৪৫ মিনিটের সময় মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালিয়ে ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ খাসমহল এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬০ পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করা হয়।এছাড়াও আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কাজিপুর বর্ডার পাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত এসব ভারতীয় মাদক ও চোরাচালান পণ্যের মুল্য আনুমানিক ১২ লাখ ৩ হাজার ৯০০টাকা।

    বিজিবি জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক,বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031