• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাদারীপুরে চাঁদা না দেয়ায় সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলায় সাংবাদিক সহ নারী ও শিশু আহত 

     swadhinshomoy 
    14th Mar 2026 2:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    উজ্জ্বল চন্দ্র মন্ডল
    জেলা প্রতিনিধি, মাদারীপুর।

    মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বাসিন্দা গণমাধ্যমকর্মী মাসুদ হোসেন খান এর বসত বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়। ভুক্তভোগী গণমাধ্যমকর্মী মাদারীপুর সদর মডেল থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানা যায়।

    ভুক্তভুগী পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা জাভেদ খাঁ পিতাঃ মৃত বাবন খাঁ, সুজন খাঁ পিতাঃ জাবেদ খাঁ দীর্ঘদিন যাবৎ মাসুদ হোসেন ও তার পরিবারের সদস্যদের সাথে কারণে-অকারণে গায়ে পরে ঝগড়া-কলহ বাধানোর চেষ্টা করছিলো। বিভিন্ন সময়ে নগদ টাকা চাঁদা দাবী করেও পরিবারটিকে হয়রানি করে আসছিলো। যা একাধিকবার স্থানীয় সালিশের মাধ্যমে আপোষ-মিমাংসার চেষ্টাও করা হয় কিন্তু বিবাদীপক্ষ পরবর্তীতে সালিশি সমাধান অমাণ্য করে।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ০৯/০৩/২০২৬ ইং সোমবার রাত অনুমানিক ০৯ টা ২০ মিনিটের সময়ে সাংবাদিক মাসুদ হোসেনের বসত বাড়িতে আগুন লাগিয়ে সম্ভাব্য লক্ষাধিক টাকার মালামাল সহ পরিবেশের ক্ষতিসাধন করে কতিপয় সন্ত্রাসী বাহিনী। এরই ধারাবাহিকতায় পূর্ব বিবাদের কারনে ও বিবাদীদের চালচলনে অসংগতি দেখে সন্দেহ হলে, ১১/০৩/২০২৬ ইং বুধবার দুপুর ০১ টা ১০ মিনিটের সময়ে জাভেদ খাঁ ও সুজন খাঁ এর নিকট মাসুদ হোসেন বসত ঘরে আগুন দেওয়ার বিষয়ে জানার কৌতুহল প্রকাশ করলে জাভেদ খাঁ ক্ষিপ্ত হয়ে গেলে তার নির্দেশে সন্ত্রাসী বাহিনীর সুজন খাঁ, ইমরান খান, রোমান খান, নাছিমা বেগম, মুনি বেগম সহ ১০/১২ জন সন্ত্রাসী রামদা, ছ্যানদা, ধারালো দা, ধারালো বটি, ট্যাঁটা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে পরিবারটির উপর হামলা চালায়।

    ভুক্তভোগী পরিবারটি আরো জানায়, সংঘবদ্ধভাবে সন্ত্রাসী বাহিনী একযোগে উস্থিতিত হয়ে বাড়ির উঠানে এসে মাসুদ হোসেন ও তার পরিবারের সদস্যের নামে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। বাড়িতে উপস্থিত থাকায় মাসুদ হোসেন ঘর থেকে বের হয়ে গালাগালির কারণ জিজ্ঞেস করলে মাসুদ হোসেনকে দেখা মাত্রই জাভেদ খাঁ এর নির্দেশে সন্ত্রাসীরা প্রথমে ধারালো ছ্যানদা দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। আততায়ীর আঘাত হাত দিয়ে প্রতিহত করলে মাসুদ হোসেনের ডান হাতের কব্জিতে মারাত্মক জখমের সৃষ্টি হয়। এরপর লোহার রড দিয়ে আঘাত করলে মাথায় গুরতর জখম হয়। কোমড় ও দুই পায়ে এলোপাথারীভাবে পিটানোর কারনে কোমড়ে ও পায়ের নলার বিভিন্ন স্থানে মারাত্মক রকমের রক্তজমাট জখমেরও সৃষ্টি হয়। হামলাকারীদের থেকে মাসুদ হোসেন কে বাঁচাতে তার কলেজপড়ুয়া মেয়ে এগিয়ে আসলে গালায় গামছা পেচিয়ে তাকেও হত্যা করার চেষ্টা হয় বলেও জানা যায়। উক্ত সময় মেয়েটির গলায় থাকা ০১টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় সন্ত্রাসী বাহিনী। হামলার শব্দ ও ভুক্তভোগীদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    এই ঘটনায় ভিকটিম সাংবাদিক পরিবারটিকে আইনের আশ্রয় নিতেও বাধা প্রদান করে সন্ত্রাসীরা বিভিন্ন ভয় ও প্রাননাশের হুমকি দেয় বলেও জানায় পরিবারটি।

    উল্লেখ্য যে, মাসুদ হোসেন খান বর্তমানে “এশিয়ান টেলিভিশন” এর মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ বছর যাবৎ কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি দৈনিক গণতদন্ত পত্রিকার মফস্বল সম্পাদক, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক সহ দেশের সনামধন্য কয়েকটি অনলাইন ও জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য হিসাবে কাজ করেছেন। জাতীয়ভাবে সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিনিয়র যুগ্ম মহাসচিব পদেও নিযুক্ত আছেন।

    এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারটি এমন ন্যাক্কারজনক হামলার সঠিক বিচার করে দৃষ্টান্ত স্থাপন করার দাবী জানিয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031