• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে তিনদিন ব্যাপী আনন্দমার্গ স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    15th Mar 2026 3:44 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ প্রতিনিধি

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা গ্রামের সোনাকান্দায় তিন দিন ব্যাপী আনন্দমার্গ স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    গত ১২, ১৩ ও ১৪ মার্চ ক্ষিরতলা গ্রামের সোনাকান্দায় আনন্দমার্গ আশ্রমে তিনদিন ব্যাপী এক আলোচনা অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লব কুন্ডু, প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আচার্য সুজিতানন্দ অবধূত সভাপতি আনন্দমার্গ বাংলাদেশ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আচার্য বিজয় কৃষ্ণানন্দ অবধূত সি ও ঢাকা বাংলাদেশ।

    বিষয় ভিত্তিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গৌতম প্রামাণিক, ডাঃ মানিক রায়, সুবল সরকার, সুমিত্রা দেবি, দীনেশ সরকার, ডাঃ অন্নপূর্ণা কুন্ডু।

    উক্ত আলোচনা সভায় সহযোগিতায় ছিলেন
    ক্ষিরতলা ভুক্তিপ্রধান পবন চন্দ্র মাহাতো, মলিন চন্দ্র মাহাতো, অর্জুন চন্দ্র মাহাতোসহ স্থানীয় ভুক্তির মার্গী-ভক্তবৃন্দ।

    প্রশিক্ষক আচার্য সুজিতানন্দ অবধূত বলেন মানব জীবনে সাধনার গুরুত্ব ও আধ্যাত্মিক জীবনের গূঢ়তত্ত্ব বিষয়ে আলোচনা করেন৷ এছাড়াও তিনি ভক্তিতত্ত্ব নব্যমানবতাবাদ বিষয়ের ওপর আলোচনায় বলেন মানুষকে গণ্ডীবদ্ধ জীবন ত্যাগ করে সর্বপ্রকার সেন্টিমেন্টের উর্দ্ধে উঠে উদার বিশ্বমানবতাবাদে উদ্বুদ্ধ হতে হবে৷

    আচার্য বিজয় কৃষ্ণানন্দ অবধূত ও তার সদুপোযোগ প্রসঙ্গে বলেন—মানুষ মনপ্রধান জীব৷ একমাত্র মানুষেরই চিন্তা করার ও স্মরণে রাখার ক্ষমতা আছে৷ মানুষ তাই মননশীল জীব৷ যে কোন কাজ ভালোমন্দ বিচার করেই মানুষের করা উচিত৷ এছাড়া তিনি মানবসমাজকে কি ভাবে একতাবদ্ধ করা যাবে সেই বিষয়ে আলোচনা করেন৷

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031