• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ​ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০২৭এর অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

     swadhinshomoy 
    15th Mar 2026 4:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঠাকুরগাঁও পতিনিধী : | ১৫ মার্চ, ২০২৬
    ​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
    ​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। তিনি শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “অল্প বয়সেই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এই মানসিকতা অত্যন্ত প্রশংসনীয়। তরুণ প্রজন্মের এমন উদ্যোগই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রেরণা যোগাবে।”
    ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি এ বি এম সিদ্দিক বাবু। তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করে সমাজসেবামূলক কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
    ​বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার শাহানুর বেগম (ভারপ্রাপ্ত)সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৭ ব্যাচের শিক্ষার্থীরা ছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষিকা বলেন, পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনে এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
    ​অনুষ্ঠান শেষে শিক্ষার্থী সুহাইবা সিদ্দিক এর নেতৃত্বে উপস্থিত শতাধিক অসহায় মানুষের হাতে মুরগী, সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031