swadhinshomoy
16th Mar 2026 9:41 am | অনলাইন সংস্করণ Print
মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি
পবিত্র মাহে রমজানের ২৫ তম দিনে বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।
সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও দুস্থ নারীদের হাতে ঈদের উপহার হিসেবে বস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ তানজিল সিকদার এবং সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহম্মেদ।
সংগঠনের সদস্যরা জানান, তারা দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয়রা স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

