swadhinshomoy
16th Mar 2026 11:50 am | অনলাইন সংস্করণ Print
নীলফামারী প্রতিনিধি: মোঃ মোকলেছুর রহমান বাবু
পবিত্র রমজান উপলক্ষে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
আজ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের মোট ৩,৫৭২ জন উপকারভোগীর মাঝে প্রতি জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। নির্ধারিত তালিকা অনুযায়ী দিনব্যাপী এই বিতরণ কার্যক্রম চলবে।
স্থানীয়রা জানান, রমজান মাসে এ ধরনের সহায়তা পেয়ে নিম্ন আয়ের ও অসহায় মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
এদিকে নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়নেই ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

