• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন দিনাজপুরে ‘খাল খনন কর্মসূচি-২০২৬ 

     swadhinshomoy 
    16th Mar 2026 11:57 am  |  অনলাইন সংস্করণ Print

    মো জুয়েল রানা ডিমলা (নীলফামারী) প্রতিনিধি;

    দিনাজপুর, ১৬ মার্চ ২০২৬:
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে ‘খাল খনন কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করবেন।

    আজ সোমবার সকাল ৯:৩০ মিনিটে তিনি একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সৈয়দপুরে পৌঁছানোর পর সড়ক পথে সরাসরি কর্মসূচি স্থলে যাত্রা করেন,

    উক্ত খাল খনন কর্মসূচি স্থানীয় জল সম্পদ ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি চাষের সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনসাধারণের উপস্থিতিতে খাল খনন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং পরিবেশ সংরক্ষণে নতুন মাত্রা যোগ হবে।

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এটি দীর্ঘমেয়াদে এলাকায় কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031