• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাজীপুরে সাফারী পার্কে ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় 

     swadhinshomoy 
    25th Mar 2026 4:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নাজিম উদ্দিন
    শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

    গাজীপুর সাফারি পার্কে পবিত্র ঈদুল ফিতরের ছুটির দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ সোমবার (২৩ মার্চ) সকাল থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমান। অনেককেই সপরিবারে এসেছেন। হাজার হাজার দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে পুরো সাফারী পার্ক।

    এবার ঈদে সাত দিনের দীর্ঘ ছুটিতে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। দর্শনার্থীদের সেবা দিতে প্রস্তুত পার্ক কর্তৃপক্ষ। নিরাপত্তায় রয়েছেন ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।

    পার্কে আসা দর্শনার্থীরা জানান, নির্মল সবুজ প্রাকৃতিক পরিবেশে গাজীপুর সাফারি পার্কে বেড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। খুব কাছ থেকে উন্মুক্ত মাঠে বিচরণ করা রয়েল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, ভালুক, জিরাফ, জেব্রাসহ বিভিন্ন প্রজাতির হরিণ, গয়াল দেখা যায়। পথের পাশে দেখা মেলে বানরের দলের। এ ছাড়া দেখা যায় হাতি, ইমু পাখি, দুর্লভ শকুন, প্যাঁচাসহ বিভিন্ন প্রজাতির পাখি। রয়েছে জলহস্তী কুমির সাপসহ বিভিন্ন প্রজাতির সরীসৃপ।

    মিজানুর রহমান নামে এক দর্শনার্থী জানান, তাঁর বাড়ি দিনাজপুরে। ঈদে বাড়ি যাওয়া হয়নি তাঁর। স্ত্রীকে নিয়ে সময় কাটানোর জন্য সাফারি পার্কে এসেছেন। পার্কের ভেতর বাসে চড়ে রয়েল বেঙ্গল টাইগার, সিংহ ও ভালুক দেখে তাঁর খুব ভালো লেগেছে।

    বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী নাদিয়া তাহসিন জানান, সাফারি পার্ক ঘুরে দেখা একটি বিশেষ অভিজ্ঞতা। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান দৈনিক স্বাধীন সময় পত্রিকার প্রতিনিধিকে বলেন, ‘প্রতিবছর ঈদ উৎসবে দর্শনার্থীর চাপ থাকে পার্কে। এবার নতুন তিনটি সিংহ আনা হয়েছে। এখানের পরিবেশ দৃষ্টি নন্দন, সবুজ শ্যামল বিরল প্রজাতির গাছ দিয়ে সাজানো। এবারের ঈদের ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া লক্ষ করা যাচ্ছে। দর্শনার্থীদের নিরাপত্তাসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। ঈদ উপলক্ষে প্রতিদিনই পার্ক খোলা থাকবে। দর্শনার্থীদের কথা বিবেচনা করে ঈদের দিন বিকেলেও পার্ক খোলা ছিল।’

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031