সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) হবিগঞ্জ জেলার বিশেষ শাখা (ডিএসবি) ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্য ও পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট এর ইনচার্জদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।।
আজ মঙলবার (২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে) হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এর কার্যালয় সভাকক্ষে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ-এর সভাপতিত্বে হবিগঞ্জ জেলার বিশেষ শাখা (ডিএসবি), ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্য এবং পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন ইউনিট ইনচার্জগণের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ সারোআর আলম, ইন্সপেক্টর ডিআইও-১ (ডিএসবি), টি.আই (অ্যাডমিন), আর.আই (পুলিশ লাইন্স), ট্রাফিক সার্জেন্টসহ পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট ইনচার্জগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যগণের সাথে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শহরের ট্রাফিক ব্যবস্থাপনা ও জেলা পুলিশের লজিস্টিকস ইউনিট সমূহের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উপস্থিত সকলের সাথে আলোচনাপূর্বক তিনি স্বচ্ছতা, দক্ষতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি, শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ ও কৌশলগত পরিকল্পনা গ্রহণ করতে, লজিস্টিকস ইউনিট সমূহকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সকল পুলিশ সদস্যের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

