• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোর শহরে ক্যাফে নুর হোটেলে পচা বিরিয়ানি খেয়ে পাঁচ জন অসুস্থ 

     swadhinshomoy 
    25th Mar 2026 11:30 am  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    যশোর শহরের আরএন রোডে অবস্থিত ক্যাফে নুর হোটেলের পচা বিরিয়ানি খেয়ে অন্তত ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী ও তাদের স্বজনরা হোটেলে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে টাকা ফেরত দিতে বাধ্য হয় হোটেল কর্তৃপক্ষ।

    জানা যায়, যশোর সদর উপজেলার ফতেপুর নালিয়া এলাকার কয়েকজন বন্ধু ও সহকর্মী ঈদ উপলক্ষে আড্ডার আয়োজন করেন। এসময় তারা রাত আনুমানিক ১০টার দিকে ক্যাফে নুর হোটেল থেকে ২৪ প্যাকেট মুরগি ও খাসির বিরিয়ানি কিনে নিয়ে যান। পরে কেউ একসঙ্গে বসে খাওয়ার সময় এবং কেউ বাড়িতে নিয়ে খাওয়ার পরপরই অসুস্থতা দেখা দেয়। ভুক্তভোগীদের মধ্যে কয়েকজনের পেটে তীব্র ব্যথা ও বমি শুরু হয়। পরিস্থিতি খারাপ হওয়ায় আয়োজকরা রাতেই হোটেলে গিয়ে বিষয়টি জানালে উত্তেজনা সৃষ্টি হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় হোটেলের মালিক বকুলকে ওই বিরিয়ানি খেতে দেওয়া হলে তিনি নিজেই খাবারটি নষ্ট বলে স্বীকার করেন। পরে বিক্ষুব্ধদের চাপে তিনি বিরিয়ানির মূল্য ফেরত দেন এবং ভুল স্বীকার করেন।

    ভুক্তভোগী মনির হোসেন ও ইসমাইল হোসেন জানান, খাবার নেওয়ার সময়ই এক কর্মচারী তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে গ্রামে নিয়ে খাওয়ার পরপরই তাদের বমি শুরু হয় এবং গলায় অস্বস্তি দেখা দেয়। তারা এ ধরনের নিম্নমানের খাবার বিক্রির জন্য হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে হোটেলের মালিক বকুল কথা বলতে রাজি হননি। তিনি বিষয়টি প্রকাশ করা ঠিক হবে না বলে মন্তব্য করেন।

    এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ ধরনের অভিযোগ নিয়ে প্রায়ই কাস্টমাররা এসে ঝামেলা করেন। এছাড়া ওই প্রতিষ্ঠানের কর্মচারীদের বিরুদ্ধেও কাস্টমারদের সঙ্গে অশোভন আচরণের একাধিক অভিযোগ রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031