• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়ায় প্রেমিকার সামনে বিষপানে প্রেমিকের আত্মহত্যা 

     swadhinshomoy 
    25th Mar 2026 4:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    কুষ্টিয়ায় ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে এক যুবক কথিত প্রেমিকার সামনে বিষপান করে প্রেমিক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৩টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত ওই প্রেমিক মারুফ হোসেন (২২) তিনি লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার ডাকাতিয়াপোল ইউনিয়নের চরলরেঞ্জ গ্রামের বাসিন্দা এবং পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে,সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পাটিকাবাড়ী এলাকার স্বপ্না খাতুন (২৭)-এর সঙ্গে মারুফের পরিচয় হয়। দুই সন্তানের জননী স্বপ্নার সঙ্গে পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

    দীর্ঘদিন ধরে মোবাইল ও অনলাইনে তাদের যোগাযোগ চলছিল। মঙ্গলবার বিকেলে স্বপ্নার সঙ্গে দেখা করতে মারুফ পাটিকাবাড়ী গ্রামে আসেন। এসময় পারিবারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় একটি দোকান থেকে কীটনাশক কিনে স্বপ্নার সামনেই বিষপান করেন মারুফ। পরে গুরুতর অবস্থায় স্বপ্না খাতুন তাকে মিরপুর উপজেলার হালসা বাজারে অবস্থিত একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    কথিত প্রেমিকা স্বপ্না খাতুন জানান,”দেড় মাস আগে ফেসবুকে তাদের পরিচয় হয়। তিনি মারুফকে সম্পর্ক থেকে সরে আসার জন্য অনুরোধ করেছিলেন এবং নিজের সংসার, স্বামী-সন্তানের কথা জানান। তবুও মারুফ তার কথা শোনেনি।”

    ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন,”হাসপাতালে আনার আগেই মারুফের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে বিষপানের তথ্য পাওয়া গেছে এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তার।”

    নিহতের মা জান্নাতুল ফেরদৌস মুঠোফোনে জানান,”তিনি কুষ্টিয়ায় এসে আইনগত ব্যবস্থা নেবেন এবং ছেলের মৃত্যুর বিচার দাবি করেন তিনি।”

    মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান,”ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031