• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • টঙ্গিবাড়ীতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এমপি সালাম আজাদের 

     swadhinshomoy 
    25th Mar 2026 12:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    মুন্সিগঞ্জ প্রতিনিধি
    এর এই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ মার্চ )

    টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৮ নং ওয়ার্ড বিএনপির সহযোগিতার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ।

    এ সময় তিনি আগামী ১৫-২০ দিনের মধ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মোকামখোলা পাঁচগাঁও খাল খনন শুরু হবে বলে জানান।

    মঙ্গলবার বেলা ১১ টায় বেতকা ইউনিয়ন থেকে শুরু করে দিনব্যাপী উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে বিএনপি নেতাকর্মী, স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

    এ সময় তিনি নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি স্থানীয় জনগণের খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন।

    বিভিন্ন ইউনিয়নে আয়োজিত এসব শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নেতাকর্মীরাও তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

    বেতকায় শুভেচ্ছা বিনিময়কালে এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির এক অনন্য বার্তা নিয়ে আসে। এই পবিত্র উৎসব আমাদেরকে ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে থাকার শিক্ষা দেয়। তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সোচ্চার থাকতে হবে।

    তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের তৃণমূল পর্যায়ের কর্মীরাই বিএনপির মূল শক্তি। তাদের ঐক্য, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমেই দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

    এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, সহ-সভাপতি ভিপি আব্দুল হাই, আকতার হোসেন মোল্লা, , আকতার হোসেন লাকুরিয়া, প্রচার সম্পাদক আব্দুর রহিম,দপ্তর সম্পাদক মাহবুব আলম রন্টি, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কেএম জহিরুল ইসলাম লেলিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

    অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা সাংসদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও দলকে সুসংগঠিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031