• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার 

     swadhinshomoy 
    25th Mar 2026 1:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    ​[​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিবেদক| ২৫ মার্চ, ২০২৬]
    ​রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩৬ কেজি গাঁজা ও ১৭ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নগরীর সন্তোষপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
    ​গ্রেফতারকৃতরা হলেন১. মোঃ মজিবুর রহমান বকুল (৪৭)
    ২. মোসাঃ সম্পা খাতুন (২৮)তারা উভয়ই পবা থানার তুরাপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে মহানন্দাখালী এলাকায় বসবাস করছিলেন।

    র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহমখদুম থানাধীন সন্তোষপুর গ্রামের জনৈক সামসুল আলমের ভাড়া বাসায় অভিযান চালায়। তল্লাশিকালে বাসাটি থেকে ১৩৬ কেজি গাঁজা ও ১৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড জব্দ করা হয়।
    ​তবে অভিযানের সময় বাড়ির ভাড়াটিয়া মোঃ সামসুল আলম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

    র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত দম্পতি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা পলাতক আসামির সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা ও হেরোইন সংগ্রহ করে আসছিলেন। তারা এসব মাদকদ্রব্য রাজশাহী মহানগরীসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করতেন।

    গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক আসামিকে ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031