• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শাল্লাকে দালাল ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা এমপি নাসির উদ্দিন চৌধুরীর 

     swadhinshomoy 
    25th Mar 2026 5:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
    মোহাম্মদ দিলুয়ার হোসেন

    ​ সুনামগঞ্জের শাল্লা উপজেলাকে সব ধরনের দুর্নীতি ও দালালচক্রের প্রভাব থেকে মুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত দলীয় নেতাকর্মী ও স্থানীয় সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ।


    ​দুপুর ২টায় শুরু হওয়া এই সভায় প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দীন চৌধুরী বলেন:
    ​”শাল্লার সাধারণ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয়। তিনি বলেন আমি এই উপজেলাকে সম্পূর্ণ দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত দেখতে চাই। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কোনো বাধা সহ্য করা হবে না।”

    ​ সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী বলেন কোনো স্তরেই অনিয়ম বরদাশত করা হবে না। এছাড়াও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ লাখ টাকা ও কিছু পোষাক দিয়েছিল এইগুলো নিয়েও জামায়াতের শিশির মনির প্রোপাগাণ্ডা ছড়িয়েছে। এগুলো বিশ্বাস করবেন না।

    ​ সাধারণ মানুষ যাতে সরাসরি কর্মকর্তাদের কাছে পৌঁছাতে পারে এবং মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়ে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।
    ​ উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

    ​উপজেলা হলরুমে আয়োজিত এই সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এমপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শাল্লাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী , বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, নিতাই দাস, আব্দুল করিম, আব্দুল মজিদ প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031