• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্রদ্ধা ও ভালোবাসায় ফরিদপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত 

     swadhinshomoy 
    26th Mar 2026 12:18 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফরিদপুর প্রতিনিধি

    যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ফরিদপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

    শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
    ভোর ৬টায় শহরের গোয়ালচামটস্থ শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, ফরিদপুর প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতিফলক এলাকায়।

    সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য ‘স্বাধীনতা র‍্যালি’ বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন প্রতীকী গণকবরে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত, জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031