• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাকৃবিতে ৫৬তম মহান স্বাধীনতা দিবস উদযাপন 

     swadhinshomoy 
    26th Mar 2026 2:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি :

    যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। আজ ২৬ মার্চ (বৃহস্পতিবার) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হয়।

    জাতির গৌরবময় এই দিনটি। দিনের কর্মসূচির সূচনা হয় সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ৩৬শে জুলাই চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে অনুষ্ঠিত হয় সুশৃঙ্খল মার্চ পাস্ট। এতে পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে দেশপ্রেম, গৌরব ও স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত এক আবহ। সকাল ১০টায় গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের সমবেত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়।

    র‍্যালিটি বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার পাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইসচ্যান্সেলর। এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট ও শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকবৃন্দ। পরে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও চেতনা নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। ভাইস-চ্যান্সেলর বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে বক্তব্য শুরু করেন।
    ভাইস-চ্যান্সেলর বলেন, ‘‘৭১ এ ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতাকে লুণ্ঠিত করতে তৎকালীন সময় থেকে আজ অবধি একাধিক কুচক্রী মহল কাজ করেছে। স্বাধীনতার সেসব শক্ররা আমাদের প্রিয় মাতৃভূমিকে করদ রাজ্যে পরিণত করতে চায়। তবে জুলাই ২৪’র গণঅভ্যুত্থানে বিগত ১৭ বছরের স্বৈরতন্ত্রের পতনের মাধ্যমে দেশে এখন গণতন্ত্রের সুবাতাস প্রবাহমান। বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বকে আরো শক্তিশালী করতে দেশপ্রেম ও দায়িত্ববোধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির
    সামনে যে উন্নয়নভিত্তিক স্বপ্ন ও অঙ্গীকার তাঁর নির্বাচনি ইশতেহারে তুলে ধরেছিলেন, তার বাস্তবায়ন ইতোমধ্যেই সুদৃঢ়ভাবে শুরু হয়েছে এবং দেশ ক্রমেই সেই অগ্রযাত্রার সুফল অনুভব করছে। ভাইস-চ্যান্সেলর আরও উল্লেখ করেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
    শিক্ষা ও গবেষণায় যে অনন্য সাফল্য ও আন্তর্জাতিক স্বীকৃতির নজির স্থাপন করেছে, তা শুধুবিশ্ববিদ্যালয়ের গৌরবই নয় বরং সমগ্র জাতির জন্য এক অনুপ্রেরণার উৎস। এই অর্জনকে আরো সমৃদ্ধ ও শাণিত করতে গাকৃবি প্রশাসন গভীর অঙ্গীকার ও দায়িত্ববোধ
    নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহিদদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031