নিজস্ব প্রতিবেদক: মোঃ মোকলেছুর রহমান বাবু
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে নীলফামারী জেলা পুলিশ।
দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করে বীর শহীদদের অবদান।
সূর্যোদয়ের সাথে সাথে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম মহোদয় শহরের চৌরঙ্গী মোড়স্থ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ “স্মৃতি অম্লানে” পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব এ.বি.এম ফয়জুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ফারুক আহমেদ, পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

