• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত 

     swadhinshomoy 
    26th Mar 2026 12:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৫ শে মার্চে) বিকাল চারটায় বিদ্যালয় কতৃপক্ষের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে উন্মুক্ত গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি বদরুজ্জোহা (ফটিক), ধামাইনগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাজী মুদ্দীন কাজী, ৭নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য শুনিল চন্দ্র মাহাতো, রাজেন্দ্র নাথ মাহাতো, অর্জুন চন্দ্র মাহাতো, হরেন্দ্র নাথ মাহাতোসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। সেই রাতে নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়, যা বিশ্ব ইতিহাসে গণহত্যার এক জঘন্য উদাহরণ হিসেবে চিহ্নিত।

    বক্তারা আরো বলেন, গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বক্তারা গুরুত্বারোপ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031