• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • স্মার্ট সিটি ও সবুজ উন্নয়নে সিয়ং’আনের রূপকল্প তুলে ধরলেন সি চিন পিং 

     swadhinshomoy 
    28th Mar 2026 6:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট, এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং, গত ২৩ মার্চ, হ্যপেই প্রদেশের সিয়ং’আন নতুন এলাকা পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে তিনি সিয়ং’আন নতুন এলাকার উচ্চমানের নির্মাণ ও উন্নয়ন এগিয়ে নেওয়ার বিষয়ে এক বৈঠকে সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।
    সি চিন পিং চিনপিং চায়না হুয়া নেং কোম্পানিও পরিদর্শনে যান। ২০২৫ সালের অক্টোবর মাসে এই কোম্পানির সদর দপ্তর এবং সাবসিডিয়ারি কোম্পানির এক হাজারেরও বেশি কর্মী সিয়ং’আনে স্থানান্তরিত হন। সি চিন পিং কোম্পানির অপারেশন মনিটরিং ও জরুরি কমান্ড সেন্টার পরিদর্শন করেন; কোম্পানির স্থানান্তর, শিল্প বিন্যাস ও উদ্ভাবনী উন্নয়নসহ বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ-খবর নেন; এবং রিয়েল-টাইম অপারেশন ডেটা ও দূরবর্তী চিত্র পর্যবেক্ষণ করেন।

    এ সময় তিনি বলেন, সিয়ং’আনে স্থানান্তরকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে, কর্মীদের উদ্ভাবনী ও উদ্যোগী চেতনা জাগ্রত করতে হবে, যাতে নতুন ধরনের জ্বালানিব্যবস্থা ও শক্তিশালী জ্বালানি রাষ্ট্র গড়ে তোলায় অবদান রাখা যায়।

    বেইজিংয়ের সহায়তায় নির্মিত বেইজিং চতুর্থ মাধ্যমিক স্কুলের সিয়ং’আন ক্যাম্পাস ২০২৩ সালের আগস্ট মাসে চালু হয় এবং বর্তমানে সেখানে ৩৮০ জনেরও বেশি শিক্ষার্থী রয়েছে। সি চিন পিং স্কুলের একটি ক্লাসে প্রবেশ করে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষাদানের অবস্থা সম্পর্কে জানতে চান। তিনি আশা প্রকাশ করেন যে, বেইজিং চতুর্থ মাধ্যমিক স্কুলের উন্নত অভিজ্ঞতা এখানে প্রয়োগ করা হবে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি যত্ন নেওয়া হবে। স্কুলের ক্যান্টিনে তিনি খাবার এবং পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি শিক্ষার্থীদের উত্সাহ দেন—সুযোগকে মূল্যায়ন করতে, পরিশ্রমী ও ইতিবাচক হতে, সিয়ং’আনের সঙ্গে একসঙ্গে বেড়ে উঠতে, এবং চীনা শৈলীর আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে।

    ২৩ মার্চ বিকেলে সি চিন পিং সিয়ং’আন নতুন এলাকার উচ্চমানের উন্নয়ন নিয়ে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, সিপিসির কেন্দ্রীয় কমিটির শক্তিশালী নেতৃত্বে এবং বিভিন্ন পক্ষের যৌথ প্রচেষ্টায়, সিয়ং’আনের নির্মাণ ও উন্নয়ন গুরুত্বপূর্ণ ধাপগত সাফল্য অর্জন করেছে। বাস্তবতা প্রমাণ করে যে, সিয়ং’আন গড়ার সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক এবং বিভিন্ন কাজ দৃঢ়ভাবে ও কার্যকরভাবে বাস্তবায়িত হয়েছে।
    তিনি জোর দিয়ে বলেন, সিপিসির নেতৃত্বে শাসনব্যবস্থা শক্তিশালী করতে হবে, জনসেবা ব্যবস্থা উন্নত করতে হবে, মানুষের জীবনযাপনের মান উন্নত করতে হবে এবং ভবিষ্যতমুখী স্মার্ট সিটি ব্যবস্থাপনা মডেল অনুসন্ধান করতে হবে, যাতে নীল আকাশ, সবুজ ভূমি ও স্বচ্ছ পানির “সুন্দর সিয়ং’আন ” গড়ে ওঠে।

    তিনি বলেন, সংস্কার ও উদ্ভাবনকে চালিকাশক্তি হিসেবে নিয়ে, প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্প উদ্ভাবনের গভীর সংযোগ ঘটাতে হবে; স্থানীয় বাস্তবতার ভিত্তিতে নতুন মানের উত্পাদনশক্তি গড়ে তুলতে হবে, এবং আধুনিক শিল্পব্যবস্থা তৈরি করতে হবে; উচ্চমানের সিয়ং’আন চুংকুয়ানছুন উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক নির্মাণের মাধ্যমে আরও বেশি প্রযুক্তিগত সাফল্য বাস্তবায়ন করতে হবে; উদীয়মান ও ভবিষ্যত শিল্পের ক্লাস্টার গড়ে তুলতে হবে; উত্পাদনমুখী সেবা খাত উন্নত করতে হবে; ঐতিহ্যবাহী শিল্পের উন্নয়ন ও রূপান্তরকে সমর্থন করতে হবে। পাশাপাশি, সাহসের সাথে নতুন উদ্যোগ গ্রহণ করে, প্রযুক্তি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী নীতি বাস্তবায়ন করতে হবে এবং বাজারমুখী, আইনের শাসনভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে হবে।

    সূত্র:শিশির-আলিম-আনন্দী,চায়না মিডিয়া গ্রুপ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031