• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক 

     swadhinshomoy 
    28th Mar 2026 5:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ জুয়ার আসরে বিশেষ অভিযানে ৫ জন জুয়ারুকে আটক করেছে। ৪ জুয়ারু পালিয়েছে।
    বীরগঞ্জ থানার এসআই (নি:) রায়হান নবীর নেতৃত্বে পুলিশের একটি টিম ২৬ মার্চ রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের সরকারি ক্যানেলের পাশের একটি বাঁশঝাড়ের নিচে গোপনে জুয়ার আসর বসিয়ে তাস খেলার সময় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪ জন পালিয়ে যায়।
    আটককৃত জুয়ারুরা হলেন- মরিচা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের খাজে আহম্মেদের ছেলে মোঃ মনোয়ার হোসেন (৪২), মৃত রফিকুল ইসলামের ছেলে অলিম উদ্দিন (৫৫), মাঝবোয়াল সেনপাড়া গ্রামের সচিন সেন ছেলে কিরেন সেন (৪০), সুন্দরীহাটগাছ গ্রামের মৃত ঝড়ু রায়ের ছেলে মেমানন্দ (৪২), মহাদেবপুর মহুরীপাড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র রায়ের ছেলে গোবিন্দ রায় (৩৮)।
    পলাতক জুয়ারু আসামীরা হলেন- মহাদেবপুর নিতাই পাড়া গ্রামের মৃত ধননঞ্জয় মাষ্টারের ছেলে প্রনব ওরয়ে সাধু (৬৫), মাঝবোয়াল পুলপাড়া গ্রামের শ্রীধাম চন্দ্র (৫৬), কৈকুড়ি গ্রামের জসিম উদ্দিন (৩২), সুন্দরীহাটগাছ গ্রামের বাবুল হোসেন (৫০)।
    ২৭ মার্চ বীরগঞ্জ থানায় ৯ জুয়ারু সহ অজ্ঞাত নামা ৫/৭ জনের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নং-১৯।
    বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, অভিযান কালে জুয়ার আসর থেকে ২ সেট তাস, নগদ ৩,৬০০ টাকা, ৬টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন এবং একটি পলিথিন জব্দ করা হয়। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031