মোঃ নাজিম উদ্দিন
শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার(২৬ মার্চ)বেলা ১১ টায় শ্রীপুর টেংরা রাস্তার মোড় থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়,পৌর শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে ময়দানে বিএনপির কার্যালয়ের সামনে শেষ হয়। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে।এর আগে দিবসের প্রথম প্রহরে শ্রীপুর মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ৭১ এ শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে পুষ্পঅর্পণ করেন বিএনপির নেতৃবৃন্দরা।শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদের সঞ্চালনায় বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু(এমপি)।এসময় আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃশাজাহান ফকির,আলহাজ্ব সিরাজ উদ্দিন কাইয়া,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা,যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু জাফর সরকার পৌর বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক আনোয়ার বেপারী ,মোক্তারুল করিম মোড়ল শামীম,তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ,গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান মোড়ল,কাওরাইদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন বিএসসি,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান,তেলিহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাডঃরাজিবুল বেপারী ও যুগ্ম আহ্বায়ক শরাফত, এরশাদ সরকার, রমজান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন,“দেশের গণতন্ত্র,স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে,মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

