অনুসন্ধান প্রতিবেদন
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন ভূমি অফিসে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে পতাকা টাঙানো দেখা যায় নাই।সরকারি নিয়ম অমান্য করার অভিযোগ উঠেছে।
২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়ে থাকে এবং জাতীয় পতাকা সকাল থেকে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত টাঙ্গানোর নিয়ম রয়েছে সেই নিয়ম অমান্য করে পতাকা টাঙ্গানো হয়নি।
আশপাশের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে তারা বলেন আমরা এই ভূমি অফিসে সরকারি কোন দিবসেই পতাকা টাঙানো দেখি নাই, তারা বলেন আমরা এই এলাকায় বসবাস করি আমরা স্থানীয় কখনো আমাদের চোখে পতাকা টাঙানো দেখতে পাইনি।
এলাকাবাসী বলেন এতো বড় একটি দিন অথচ এই ভূমি অফিসে যে সকল কর্মকর্তা ও কর্মচারী আছেন তাদের কাছে কিছুই মনে হয় না, যদি মনে হতো তাহলে অবশ্যই মহান স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করতেন।
তারা আরো বলেন সরকারি চাকরি করে জনগণের টাকায় তাদের বেতন হয়, এবং সব ধরনের সরকারি সুয়োগ-সুবিধা নিয়ে থাকেন কিন্তু কোন নিয়ম মানেন না তাদের ইচ্ছা মতো সব কিছু করার চেষ্টা করেন।
তারা অনেক দুঃখ প্রকাশ করে বলেন আমাদের দেশ স্বাধীন করতে কতো ভাই-বোনের শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি অথচ এক দিন পতাকা টানাবে তার সময় কর্মকর্তা ও কর্মচারীদের হয় না। তারা বলেন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস গুরুত্বপূর্ণ দিন অথচ আপনারাই দেখুন সরকারি অফিস কোন নিয়ম মানছেন না।
তারা বলেন কি কারণে স্বাধীনতা দিবসে পতাকা টাঙানো হয় নাই, আপনারা জাতির কাছে তুলে ধরুন।
ইছালী ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে তিনি ফোন রিসিভ করেননি।
সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ শামীম হোসাইন বলেন সকল ভূমি অফিসের কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে জাতীয় পতাকা টাঙ্গানোর জন্য নির্দেশ দেওয়ার পরেও যদি কোন ভূমি অফিসে পতাকা উত্তোলন না করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইছালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ চলমান রয়েছে দ্বিতীয় প্রতিবেদন প্রকাশ করা হবে দেখতে চোখ রাখুন।

