• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন ভূমি অফিসে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন না করার অভিযোগ এলাকাবাসীর 

     swadhinshomoy 
    28th Mar 2026 5:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    অনুসন্ধান প্রতিবেদন

    যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন ভূমি অফিসে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে পতাকা টাঙানো দেখা যায় নাই।

    ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়, এবং জাতীয় পতাকা টাঙ্গানোর নিয়ম রয়েছে সেই নিয়ম অমান্য করে পতাকা টাঙ্গানো দেখা যায় নাই, এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ।

    ভূমি অফিসের আশপাশে সাথে কথা বলে জানা যায় তারা বলেন আমরা এই ভূমি অফিসে সরকারি যে কোন দিবসেই পতাকা টাঙানো দেখি নাই, তারা বলেন আমাদের চোখে পতাকা টাঙানো দেখতে পাইনি।

    এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন এতো বড় একটি দিন অথচ ভূমি অফিসে যারা কর্মকর্তা ও কর্মচারী রয়েছে তাদের কাছে কিছুই মনে হয় না, যদি কিছু মনে হতো তাহলে অবশ্যই মহান স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করতেন।

    তারা আরো বলেন সরকারি চাকরি করে জনগণের টাকায় তাদের বেতন হয়, এবং সব ধরনের সরকারি সুয়োগ-সুবিধা ভোক করে থাকেন কিন্তু কোন নিয়ম মানেন না,সব কিছু তাদের ইচ্ছা মতো করেন।

    তারা এলাকাবাসী দুঃখ প্রকাশ করে বলেন আমাদের দেশ স্বাধীন করতে লাখ লাখ ভাই-বোনের শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি অথচ সেই স্বাধীনতা দিবসে সরকারি অফিসে পতাকা উত্তোলন করতে দেখা যায় নাই।

    কর্মকর্তা ও কর্মচারীদের উল্লেখ্য করে তারা বলেন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস গুরুত্বপূর্ণ দিন অথচ আপনারাই দেখুন সরকারি অফিস কোন নিয়ম মানছেন না।

    তারা বলেন কি কারণে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয় নাই, আপনারা জাতির কাছে বিষয়টি তুলে ধরুন।

    চাঁচড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি ফোন রিসিভ করেন নাই।

    চাঁচড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তিনি এর আগেও বেশ কয়েকবার সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন তাকে চাঁচড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে মাটি কাটার বিষয়ে জানালে তিনি সাংবাদিকদের বলেন আমাকে বলে কোন লাভ নেই আপনারা আমার কর্মকর্তাদের জানান তারা ব্যবস্থা গ্রহণ করবে। তিনি সাংবাদিকদের আরো বলেন আমি অফিসে এসে ঘুমিয়ে থাকি উনাকে যতো বার মাটি কাটার বিষয়ে জানানো হয়েছে ততবারই সাংবাদিকদের উপর চড়াও ভাবে আচরণ করেছেন।

    সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ শামীম হোসাইন বলেন সকল ভূমি অফিসের কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে জাতীয় পতাকা টাঙ্গানোর জন্য নির্দেশ দেওয়ার পরেও যদি কোন ভূমি অফিসে পতাকা উত্তোলন না করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।

    চাঁচড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ চলমান রয়েছে দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031