মোঃ ইসরাফিল ইসলাম
কালীগঞ্জ প্রতিনিধি:
লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসের কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সমাবেশ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা। দোয়া ও মোনাজাত এসময় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাঁর সকল অঙ্গ-সহযোগী সংগঠন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লালমনিরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রোকনউদ্দিন বাবুল ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দেশের স্বাধীনতার ইতিহাস স্মরণ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয়।

